টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, পাকিস্তান, ইংল্যান্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপ,
ইংল্যান্ড-পাকিস্তান খেলা শুরু।   ছবি: সংগৃহীত

সুপার এইটের গ্রুপ–২–এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। কেন্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে শুরুতে ফিল্ডিং করবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও বৃষ্টির কারণে মাঠে নামাই হয়নি পাকিস্তানের। একাধিকবার সময় নির্ধারণ করেও খেলা শুরু করা সম্ভব হয়নি। তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়ে সুপার এইট শুরু করেছে ইংল্যান্ড। পাকিস্তানকে হারাতে পারলে শেষ চারে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে তারা।

পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, সালমান মির্জা, উসমান তারিক।

ইংল্যান্ড একাদশ:
ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ।

আরবিএ/আরটিএনএন