এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (এএইচএফ) ‘কমিশন ফর আন্ডার ডেভেলপিং কান্ট্রিসের’ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ।
এশিয়ার উন্নয়নশীল ১৭টি দেশের হ্যান্ডবলের মানোন্নয়নে কাজ করবে এই কমিটি। গত ৬ এপ্রিল এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে ২০২৫-২০২৯ মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করে।
সালাউদ্দিন আহাম্মেদের এই মনোনয়নকে দেশের হ্যান্ডবল অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হ্যান্ডবলের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশন এবং হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনসহ হ্যান্ডবল পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়েছে।
এই মনোনয়ন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের হ্যান্ডবল পরিবারের জন্য একটি বড় সম্মান বলেও উল্লেখ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!