কিবিতা, সাহত্যি, কুয়াশা, নিলয়,
অনুতে অনুতে এখন প্রাণ।   ছবি: সংগৃহীত

কোরকের ভাঁজ এখনও খোলেনি
গোড়ায় ফোঁটা ফোঁটা জল,
আলতো নিবারণে ভাঁজ খুলেছে একটু
ভীষণ তীব্র রুদ্রের পরশ, পুড়িয়ে বুজিয়ে-
নষ্ট একটি পাতা।
অবকাশ নেই।
আবার টিপ টিপ ফোঁটা জল,
নিবারণে ফুটে ওঠার স্পৃহা।
বিভাবসু দহনে পরবর্তী পর্ণপতন।
অশ্রু নেই।
শিকড়ের ফোঁটা পানি নোনতা-
আপন স্বেদবারি।
মিত্রের তাপদাহের অর্পণ।
আবার, তারপর আবার এবং আবার দান।
পাপড়িগুলি ভাঁজেই মরে গেল।
জল বাষ্প বায়ুতে একাকার-
অনুতে অনুতে এখন প্রাণ।
প্রাণ কোরকে হলো বিনাশ।
প্রাণ অনুতে হলো এক।
প্রাণ; তপন তাপসে অবকাশ
প্রাণ! বিভাবসু নির্বিকার।