ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের লোহাগাড়া চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলীর চাতাল মিলের গোডাউন ঘরে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের জড়ো করে টাকা বিতরণ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাচনী দায়িত্বে থাকা পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর সেখানে অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে উপস্থিত সাধারণ ভোটার ও নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে জাতীয় পার্টির দুই নেতাকে আটক করা হয়।
আটককৃত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী ও শাহিন ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে
আশরাফ আলীকে ৫ হাজার টাকা এবং শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং আচরণবিধি লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!