মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইকবাল হোসেন (৩২), জয় ব্যাপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০), জুয়েল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ধানের শীষ প্রতীকের কামরুজ্জামান রতনের সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে যাচ্ছিলো, এসময় সেখানে অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা তৈরি হয়। একপর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মমিনুল ইসলাম জানান, পুলিশের একটি টিম ইতোমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কি কারণে সংঘর্ষ ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শুনেছি, বিএনপির সমর্থকরা সে এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে।
মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!