ভোট কিনতে এসেছে এমন অভিযোগে তুলে মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, জেলা কর্মপরিষদ সদস্য আলামিন ইসলাম বকুল এবং জামায়াতকর্মী বনি আমিনকে একটি বাড়িতে ঘেরাও করে বিএনপি কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মেহেরপুর শহরের ২ নম্বর ওয়ার্ডে জামায়াতের তিন নেতাকে অবরুদ্ধ করে বিএনপি'র নেতাকর্মী।
এ সময় স্লোগান দিলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে জামায়াত ও বিএনপি কর্মী সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অবরুদ্ধ নেতাদের কাছ থেকে ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। অবরুদ্ধ নেতাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় দীর্ঘদিন পর তাদের এক বন্ধু প্রবাস থেকে দেশে আসায় তাকে নিয়ে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে শাহিনুর রহমানের বাড়িতে এসেছিলেন তারা এবং উদ্ধারকৃত টাকাটি নিজ ব্যবসায়ী কাজে ব্যবহারের উদ্দেশ্যে। বিষয়টি নিশ্চিত করে শাহিনুর রহমানের পরিবারের সদস্যরা জানায়, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এক প্রকার মব সৃষ্টি করে তাদেরকে শারিরীক লাঞ্ছিত করেন বিএনপির নেতা কর্মীরা এ সময় পরিবারের নারী ও শিশুদেরও লাঞ্চিত করা হয়।
ভোটকে কেন্দ্র করে জনমনে বিশৃঙ্খলা তৈরি করে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এমন ঘটনা বলেও দাবি করেন তারা। এ ঘটনায় তারা তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দাওয়াত খেতে আসার বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে টাকা লেনদেনের বিষয় খতিয়ে দেখা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!