রাজবাড়ীর পাংশা থানার একাধিক মামলার সন্দিগ্ধ ও এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পাংশা মডেল থানা পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পাংশা থানার মামলা নং-০১, তারিখ- ০৩ নভেম্বর ২০২৫; জিআর নং-২৪৭, ধারা- ৪৪৮/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬ দ্য পেনাল কোড, ১৮৬০; মামলা নং-০২, তারিখ- ০৫ নভেম্বর ২০২৫; জিআর নং-২৪৮, ধারা- ১৮৬/৩৫৩/৩৩২/৩০৭ দ্য পেনাল কোড, ১৮৬০ এবং ৩/৬ দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮; মামলা নং-০৩, তারিখ- ০৭ নভেম্বর ২০২৫; জিআর নং-২৪৯, ধারা- ৩৯৫/৩৯৭ দ্য পেনাল কোড, ১৮৬০- এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ডাবলু মণ্ডল (৩৭)। সে উপজেলার পাট্টা ইউপির পাট্টা গ্রামের বাসিন্দা আকুল মণ্ডলের ছেলে।
এছাড়া পাংশা থানার মামলা নং-০৬, তারিখ- ১৩ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-২২, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪ দ্য পেনাল কোড, ১৮৬০-এর এজাহারনামীয় আসামি উপজেলার কশবামাজাইল ইউপির নটাভাঙ্গা গ্রামের আব্দুল গফুর খান এর ছেলে মোঃ ইমরান খান (২৩), মোঃ আভাস মণ্ডল এর ছেলে মোঃ রবিউল মণ্ডল (৩০), এবং মৃত শামসুদ্দিন শেখ ওরফে বারে শেখ এর ছেলে মোঃ হানিফ শেখ (৩৫)।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও অভিযানের অংশ হিসেবে পুলিশ তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!