লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৃথক স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে বিপুল সংখ্যক সিম কার্ড ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি বাসা থেকে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া যায়। ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট খোলা এবং সেগুলোর মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
এ সময় নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম আরিফুল (২৪) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। আফছারের বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে মোট ৬টি মোবাইল ফোন ও ৮২টি সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইলগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। উদ্ধার সিম ব্যবহার করে নগদ ও বিকাশে একাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং এসব অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন পরিচালিত হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহম্মেদ বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!