দেশের সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ১৬৯ দশমিক ৭২ গ্রাম স্বর্ণ, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ৪ হাজার ৯২০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক এবং ৮৮৭ মিটার থান কাপড়। এ ছাড়া ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি প্রসাধনী সামগ্রী, ২ হাজার ৪৬৪টি ইমিটেশন গহনা ও ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ৩ হাজার ৬৪৬ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৮৫২ কেজি চা-পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৪৭২ কেজি কয়লা, ৫৫ হাজার ২৬০ ঘনফুট বালু, ১৯৫টি মোবাইল ফোন ও ৪ হাজার ৯২৮টি মোবাইলের ডিসপ্লে জব্দ করা হয়। পাশাপাশি ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ১ হাজার ২০৪ কেজি রসুন, বিভিন্ন ধরনের বীজ, সার ও কীটনাশকও জব্দ করা হয়েছে।
এ ছাড়া ৯৪ হাজার ২২৭টি চকোলেট, ৬৩৮টি গরু ও মহিষ, তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং বিভিন্ন ধরনের যানবাহনও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে আটটি ট্রাক ও কাভার্ড ভ্যান, সাতটি ট্রাক্টর, সাতটি পিকআপ, দুটি প্রাইভেটকার বা মাইক্রোবাস, দুটি ট্রলি, ২৯টি সিএনজি বা ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল বা ভ্যান।
বিজিবি জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি বিদেশি ও দেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গুলি, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর ও তিন কেজি গানপাউডার।
গত মাসে মাদকবিরোধী অভিযানে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১০০ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৬৮ বোতল ক্যান বিয়ার এবং ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
এ ছাড়া ১ লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২ হাজার ৪৭৭ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ৩৬১টি অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ২৫০ গ্রাম কোকেন এবং ৩ লাখ ১৯ হাজার ৮৬৩টি বিভিন্ন ধরনের ওষুধও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, এসব অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি, দুইজন ভারতীয় ও ১৩৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!