রাজশাহী মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুসহ কয়েকজন নেতা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নগরের কুমারপাড়া এলাকাস্থ কার্যালয়টিকে নামকরণ করে একটি ব্যানার টানিয়ে আসেন।
এতে লেখা ছিল, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, বাংলাদেশে আওয়ামীলীগের প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘ জুলুমের পর জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জনতা তাদেরকে বিদায় জানিয়েছে। তারা এখন বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতেছে যা কোনোভাবে হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, কিছুদিন আগে তারা এই কার্যালয় নতুন উদ্বোধন করার চেষ্টা করেছে। আজ আমরা এখানে মুজিব পাবলিক টয়লেট উদ্বোধন করে গেলাম। বাংলাদেশের আবু জাহেলের এই স্থাপনা কারো হাতে দখল হতে না দিয়ে মানুষের ভালো জন্য টয়লেট বানানোর বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আমরা যোগাযোগ করব।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে।
সেই ধ্বংসস্তূপের সামনে গত শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। পর দিন সকালে ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!