ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরান ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় স্বাক্ষর করেছেন।“
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে একান্তে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব, এরকম একটি ছবিও এক্স হ্যান্ডেলে দিয়েছেন জয়সওয়াল।
তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা অবশ্য জানান নি জয়শঙ্কর।
বৃহস্পতিবার (৫ মার্চ ) দুপুরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন।
খামেনির মৃত্যু হয়েছে শনিবার ভোরে। তার পাঁচদিনের মাথায় শোক প্রকাশ করল ভারত।
ভারতের পুরনো মিত্র দেশ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে নরেন্দ্র মোদীর সরকার কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় দেশের মধ্যেই সমালোচনা উঠেছিল।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন।
তবে ইরানে মার্কিন-ইজরায়েলি হামলার নিন্দা করে এখনও কোনও বার্তা দেয়নি ভারত সরকার।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!