মৃত্যু
রাজবাড়ী সদর হাসপাতাল।   ছবি: আরটিএনএন

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস চাপায় ভ্যানের যাত্রী কৃষক সলিম শিকদারের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজারের একটু আগে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত সলিম শিকদার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মদিক শিকদারের ছেলে। সে কৃষি কাজ করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার আগের মৃত্যু হয়েছে। 

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। তবে আমি বিস্তারিত জানি না। শুনেছি মরদেহটি রাজবাড়ী হাসপাতালে আছে।