পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সামরিক বাহিনী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।
ইফতারের পূর্ব মুহূর্তে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগানোর ওপর জোর দেন।
উপাচার্য বলেন, "আমরা প্রত্যাশা করি মাহে রমজান আমাদের আত্মশুদ্ধির পথ তৈরি করে দিবে এবং পবিত্র কোরআনের শিক্ষাকে জীবন দর্শন হিসেবে গ্রহণ করতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জ্ঞান বিতরণ করে না, এর সাথে এলাকার তথা সমাজের জনসাধারণের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখে।"
তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন , একাডেমিক ও প্রশাসনিক কাজের গতি বাড়াতে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন ও চলমান রয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমেও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের কথাও উল্লেখ করেন তিনি।
অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন এবং ইফতারের এ আয়োজন পরস্পরের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের জোন কমান্ডার একরামুল রাহাত পিএসসি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন পিপিএম, জেলা ইন্টেলিজেন্স অফিসার-১ মোসাদ্দেক মাওলা, কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন ও রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে ইফতার গ্রহণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!