উদ্বোধনের ২০ বছর পর বহির্বিভাগ বিভাগ চালুর মাধ্যমে অবশেষে কার্যক্রম চালু হয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া ২০ শয্যা হাসপাতাল। এখন থেকে স্থানীয় রোগীরা নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা নিতে পারবেন।
বুধবার আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুইয়া।
২০০৬ সালে তৎকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এই হাসপাতালটি ঘটা করে উদ্বোধন করেন। এরপর রাজনৈতিক কারনে দীর্ঘ ২০ বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি। হাসপাতালটির কার্যক্রম আবার চালু হওয়ার মাধ্যমে কুমিল্লা ও ফেনী জেলার তিন উপজেলার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যকষ্ট লাঘবের নতুন আশা সঞ্চার হলো।
এলাকাবাসী জানান, এমন একটি হাসপাতাল যা কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ এবং ফেনীর সেনবাগ উপজেলার মানুষের চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
উদ্বোধনকালে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুইয়া বলেন, 'আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিলো এই হাসপাতাল চালু করা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের সহযোগিতায় আমি সে দায়িত্ব পালন করেছি। আমার এলাকার মানুষ উপকার পাবে এটাই আমার শান্তি।'

এ সময় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য প্রকৌশলী আবুল খায়ের, আরএমও ওমর কাইউয়ুম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, 'বিএনপি সরকারের সময় বানানো হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ ছিলো। এখন আবার চালু হয়েছে। এখানে ২০ শয্যা হাসপাতাল ভবন ছাড়াও চিকিৎসক ও নার্সদের থাকার আলাদা আলাদা ভবন, স্টাফ কলোনির ভবন রয়েছে।'
হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও আসবাবপত্র সরবরাহ হলে দ্রুত সময়ের মধ্যে এটি পুরোদমে চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি।
আবুল খায়ের বলেন, হাসপাতালটিকে পূর্ণাঙ্গভাবে চালানোর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম এবং সংস্কার কাজের জন্য সরকারিভাবে ২৫ লাখ টাকা বরাদ্দের একটি লিখিত পরিকল্পনা বা প্রস্তাব অনুমোদনের পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!