নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের আকস্মিক পরিদর্শনে অফিস নির্ধারিত সময়েও তালাবদ্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির। তিনি জানান, বুধবার রাতেই সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। তাদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজারে এবং জান্নাতীকে বন্দর উপজেলায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার সকালে কাউকে না জানিয়ে সিদ্ধিরগঞ্জস্থ ভূমি কার্যালয় পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সরকার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত অফিসে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, অফিস তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন। তখনও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হননি।
এ ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, যারা দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটাবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ে এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সরাসরি জনগণের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!