চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান।
বৃহস্পতিবার(৫ মার্চ) উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এমপি মিজানুর রহমান বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর এলাকাকে আরও আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করা হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছে। এসব উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা আরও সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী( এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ জনপ্রতিনিধি, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ।
উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে— জালিবাগান থেকে কাঁঠাল মোড় পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা সোলিং করণ, বহিপাড়া ডাইংপাড়া মোড় থেকে হিরুপাড়া রেলক্রসিং পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর জনকল্যাণ মোড় থেকে খাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ এবং নুনগোলা বাসস্ট্যান্ড (রংধনু হল) থেকে নতুন ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত ও ঢুলিপাড়া চুটুর মিল থেকে পূনর্ভবা নদী পর্যন্ত ভায়া নুনগোলা বাসস্ট্যান্ড হয়ে ড্রেন নির্মাণ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!