নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ধানমহাল রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের দুটি গোডাউন পুড়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ী রিপন খানের বিপুল পরিমাণ জুতার মালামালসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বিদ্যুৎ আসার পরপরই হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
পরে জরুরি সেবা নম্বর ১০২-এ কল দেওয়া হলে বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কলমাকান্দা স্টেশনকে জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি জানান, ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, ব্যবসায়ী রিপন খানের গোডাউনে থাকা জুতার অধিকাংশ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
এদিকে ঈদকে সামনে রেখে ব্যবসার প্রস্তুতি নেওয়া ব্যবসায়ী রিপন খান অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!