গাজীপুর, ট্রান্সমিটার, বিষ্ফোরণ, আগুন, দগ্ধ, আগুনে পোড়া,
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে।   ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণে আগুন ছড়িয়ে তিন পথচারী দ্গ্ধ হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাওনা চৌরাস্তা এলাকার সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে হঠাৎ  ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তিনজন পথচারী আগুনে দগ্ধ হন। এ সময় বিস্ফোরণে পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। দ্গ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

আরবিএ/আরটিএনএন