নওগাঁ জেলা পুলিশের অভিযানে মহাদেবপুর থানা এবং পত্নীতলা থানা কর্তৃক মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নে অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ২ জন সেবনকারীকে আটক করা হয়। এসময় প্রায় ৭০থেকে ৮০ লিটার তরল মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
একই সময় পত্নীতলা থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া কর্তৃক পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ভূতপাড়া গ্রামের মাদক বিরোধী যৌথ অভিযানে আরও ২ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা হয়। আটককৃতরা হলেন ১।মোঃ নুরুজ্জামান ওরফে ছোটন (৩৬), পিতা- মোঃ মোহাতাব মন্ডল, ২। মোঃ আব্দুল খালেক (৩৫), পিতা- মৃত অহির উদ্দিন, উভয় সাং-মহেষপুর, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!