বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল (মেড ইন যুগোস্লাভিয়া), একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলিসহ মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ব্লক এফ-১-এর বাসিন্দা মো. হোসেনের ছেলে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. নুরুল আলম (৩০) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করছিলেন। অস্ত্রগুলো ক্যাম্প-১৩ এলাকার একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল।
বর্তমানে আটককৃতদের অস্ত্র ও গোলাবারুদসহ বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!