হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে আরও ৪ শিশু মারা গেছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৮ শিশু।
এখন পর্যন্ত হামে মোট ২ হাজার ৬৩৯ শিশু আক্রান্ত হয়েছে। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। এ ছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!