চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট কাওসার হোসেন সম্রাট নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সহকর্মী অ্যাডভোকেট চুমকী চৌধুরী।
নিহত আইনজীবীর নাম অ্যাডভোকেট কাওসার হোসেন সম্রাট (৩৫)। তিনি দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষক রুহুল আমিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বসবাস করতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
জানা যায়, কাওসার হোসেন সম্রাট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের সহকর্মী অ্যাডভোকেট চুমকী চৌধুরী বলেন, খুবই নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন তিনি। জুনিয়র হলেও তাকে খুব স্নেহ করতাম। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!