ঈদ উপহার
পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের আটোয়ারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত কিছু অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়। 

সমবায় ভিত্তিক এই সংগঠনের চেয়ারম্যান মুঃ বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার জানান, ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

তিনি বলেন, অত্র প্রতিষ্ঠানটির কল্যাণ তহবিল হতে প্রতি বছর উপজেলার অসহায় শিক্ষক-কর্মচারী পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এবারই প্রথম ঈদ উপহার বিতরণ করা হলো। ভবিষ্যতের এর ধারাবাহিকতা চলমান থাকবে। 

তিনি আরও বলেন, সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতি অনুরোধ, আসুন আমরা অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়াই। বিতরণ অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, সেক্রেটারী মোঃ আতাউর রহমান, ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামান, ডিরেক্টর মোছাঃ আলেয়া খাতুন ও রুহুল আমিন কালব্ এর উপজেলা ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক, প্রোগ্রাম অফিসার মোঃ আইবুল সরকার, অফিস সহায়ক আবু তাহের সহ উপকারভোগী অসহায় দুস্থরা উপস্থিত ছিলেন।