রাজবাড়ীর কালুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণকৃত ভিজিএফের চাল অবৈধভাবে ব্যবসায়ীক উদ্দেশ্যে ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা তোফাদিয়া এলাকার ইছহাক আলী মোল্লার ছেলে মো: সাজ্জাদ হোসেন ও গংগানন্দপুর এলাকার মাখনলাল বিশ্বাসের ছেলে চিত্ত রঞ্জন বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১০ কেজি হারে চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্বাক্ষরযুক্ত এবং ৬৯টি স্বাক্ষরবিহীন জাল কার্ডসহ মোট ৭৬টি কার্ড জব্দ করা হয়। এছাড়াও ৫০ কেজি ওজনের দুই বস্তা খোলা ত্রাণের চাল উদ্ধার করা হয়।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সাজ্জাদ হোসেন কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড,অন্যজন চিত্ত রঞ্জন বিশ্বাস কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে দেখা যায়, উপকারভোগীদের মাঝে ১০ কেজির পরিবর্তে কম পরিমাণে চাল বিতরণ করা হচ্ছিল, যা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের ভবনের বিভিন্ন কক্ষ থেকে ৫৬টি কার্ডের বিপরীতে ৫৫৯ কেজি চাল জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে থাকা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!