শিল্পী বেগম
শিল্পী বেগম   ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে শিল্পী বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ছয়টা থেকে আটটার মধ্যবর্তী সময়ে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে এবং গোমস্তাপুর উপজেলার উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে হেলিম রেজার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিল্পী বেগমের সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে সাংসারিক বিরোধ চলছিল। আজ সকালে স্বামীর বাড়ির লোকজনের নির্যাতন ও প্ররোচনার শিকার হয়ে ক্ষোভ ও অভিমানে তিনি তার শাশুড়ি মোছাম্মৎ আকতারা বেগম (৫০)-এর শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতার স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।