রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতে জেলার সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এ তথ্য জানান।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন বলে জানা গেছে। বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর হতে উদ্ধার অভিযান শুরু হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বাসে আটকে পড়া যাত্রীদের স্বজনরা।
ডুবুরিরা জানান, বাসটি পন্টুনের নিচে অবস্থান করায় দরজা বা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও বিলম্বে এসে অভিযান শুরু করে।
বাসটির যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি সাঁতরে প্রাণে বাঁচতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনো নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। ১১ জন সাতার কেটে তীরে উঠেছেন। এখনো প্রায় ৩০ জনের মত নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটির অল্প কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
এদিকে, ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকেও অতিরিক্ত ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছু সময়ের মাঝেই তারাও উদ্ধার অভিযানে অংশ নেবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!