মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি
অভিযুক্ত বিধান রায়।   ছবি: আরটিএনএন

ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল উপজেলা-এ সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বিধান রায় (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে পোস্ট দেওয়ার পরপরই তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট করেন বিধান রায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা তার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে এবং হামলার আশঙ্কা তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাণীসংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।