বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং উন্নয়ন ও পরিকল্পনার রাজনীতি নিয়ে এগোতে চান।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দেশে ফিরে এসেই প্রতিশোধের কথা বলেননি, প্রতিহিংসার কথা বলেননি। তিনি একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে দেশ গড়ার কথা বলেছেন।
এলজিআরডি মন্ত্রী দাবি করেন, দীর্ঘ ১৮ বছর দেশে দমন-পীড়ন চলেছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় জনগণের সমর্থনে নতুন নেতৃত্ব হিসেবে তারেক রহমান আশা জাগিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা ভাগ্যবান যে এমন একজন নেতা পেয়েছি, যিনি দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন—একটি উন্নত ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার স্বপ্ন।
মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যেকোনো ‘অপশক্তি’ মোকাবিলায় সতর্ক থাকতে হবে।
স্বাধীনতার চেতনার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা শহীদ জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের ত্যাগ আমরা কখনো ভুলব না।
বিএনপি মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, শিক্ষাবিদ প্রফেসর ওয়াকিল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর কৃষি বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!