জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে সরকার এবার আরও কঠোর অবস্থান নিয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে নজরদারি জোরদার করার পাশাপাশি, এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য দিলে পুরস্কার দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে ইতোমধ্যে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব টিম মাঠপর্যায়ে তদারকি জোরদার করছে এবং অবৈধ মজুতদারদের চিহ্নিত করতে কাজ করছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সচেতন নাগরিকদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে তথ্য দেয়ার আহ্বান জানানো হয়েছে। যেসব ব্যক্তি সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবেন, তাদের পুরস্কৃত করার পরিকল্পনা নেয়া হয়েছে, যাতে সাধারণ মানুষও এ অভিযানে সম্পৃক্ত হয়।
এরই মধ্যে অবৈধ মজুতের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে সংরক্ষিত প্রায় ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানা গেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দেশের সব তেল ডিপো, পেট্রল পাম্প এবং তেল ব্যবসায়ীরা বর্তমানে প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। সরকার আশা করছে, প্রশাসনের তৎপরতা এবং জনগণের সহযোগিতার মাধ্যমে জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!