দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটি পেলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা এতদিন সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় উপস্থিতির শর্ত শিথিল করা হয়েছে। ফলে তারা মাতৃত্বকালীন সুবিধা ভোগের সুযোগ পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির গত জানুয়ারির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে সংশ্লিষ্ট সকল বিভাগ ও ইনস্টিটিউটে তা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ উদ্যোগের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর লিখিত আবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিবেচনায় গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী তিনটি ছাড়নীতি ও একটি নতুন উদ্যোগ অনুমোদন করা হয়েছে। যদিও এমফিল ও পিএইচডি ছাড়া সরাসরি দীর্ঘমেয়াদি মাতৃত্বকালীন ছুটি চালু হয়নি, তবে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে উপস্থিতির শর্ত শিথিল করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারত-এর বিশ্ববিদ্যালয়গুলোতেও মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের বিরতি নিয়ে পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!