২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশের সব জেলায় একযোগে পরীক্ষা শুরু হবে আগামী ১৫ এপ্রিল। এটি ঘোষণা করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির ৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী।
প্রথম দিন, ১৫ এপ্রিল, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা আড়াই ঘণ্টা চলবে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষা দিয়ে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষার সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!