মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে সকাল ৫টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন।
সকাল ৬টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবে। সেখানে গিয়ে তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি উপলক্ষে একই দিন বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন রাখা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারের সন্তানদের মাঝে মিষ্টি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দিবসটির আনন্দকে আরও বিস্তৃত করবে।
উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ মার্চ (রবিবার) সকাল ১১টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে এসব কর্মসূচির মাধ্যমে বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!