প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত এ খেলাগুলো জাতীয় শিক্ষাক্রমে রাখা হবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সারাদেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়ন-সংক্রান্ত কমিটির এক সভায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সভাটি গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়।
নির্দেশনা অনুযায়ী, ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতার জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!