বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্লাফ’-এর ট্রেলার প্রকাশের পর প্রিয়াংকা ভয়ংকর জলদস্যু রূপ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এ সিনেমা দিয়ে হলিউডে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন প্রিয়াংকা চোপড়া। ‘ব্লাডি মেরি’ চরিত্রে যুদ্ধংদেহি ও আক্রমণাত্মক লুকে দেখা গেছে তাকে, যেখানে তিনি টানা হাইভোল্টেজ অ্যাকশনে একের পর এক প্রতিপক্ষকে কাবু করছেন ।
বুধবার প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবিটিতে প্রিয়াঙ্কার ‘ব্লাডি মেরি’ চরিত্রের প্রথম লুক প্রকাশ করেন। পোস্টার শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘মা, রক্ষক, জলদস্যু। পরিচয় হোক ব্লাডি মেরির সঙ্গে।
পোস্টারে দেখা যায়, সমুদ্রতীরবর্তী রুক্ষ প্রেক্ষাপটে প্রিয়াঙ্কা ও কার্ল আরবানের মধ্যে ভয়ংকর সংঘর্ষ। এক ছবিতে মাঝআকাশে অস্ত্র নিয়ে কার্ল আরবানের দিকে ঝাঁপিয়ে পড়ছেন প্রিয়াঙ্কা। যুদ্ধবিধ্বস্ত জলদস্যু পোশাকে, মুখে আগ্রাসী অভিব্যক্তিতে ভয়ংকর রূপে ধরা দিয়েছেন তিনি। অন্যদিকে, লম্বা কালো কোট পরা কার্ল আরবান হাতে তলোয়ার তুলে আঘাত প্রতিহত করার চেষ্টা করছেন।
উনিশ শতকের শেষভাগের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ব্লাফ’-এ প্রিয়াংকার চরিত্রের নাম এরসেল বডেন। এক সময় দুর্ধর্ষ জলদস্যু ‘ব্লাডি মেরি’ হিসেবে পরিচিত এই নারী পরে জলদস্যুর জীবন ছেড়ে ক্যারিবিয়ান দ্বীপে নতুন জীবন শুরু করেন এবং সন্তানের মা হন। তবে অতীত আবার তাকে সহিংস জগতে ফিরিয়ে নেয়—সন্তানদের রক্ষায় ফের অস্ত্র হাতে নিতে বাধ্য হন তিনি। ট্রেলারে একজন সিঙ্গেল মাদার কতদূর যেতে পারেন, তারই প্রতিফলন দেখা যায়।
এই লুক প্রকাশের পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার প্রশংসা করে স্বামী নিক জোনাস লেখেন, ‘এই ছবিতে প্রিয়াঙ্কা কতটা অসাধারণ তা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’
বলিউডে ‘আলফা মেল’ ট্রেন্ডের ভিড়ে যখন নায়ককেন্দ্রিক গল্পের আধিপত্য, তখন হলিউডে প্রিয়াংকা হাজির হলেন ‘আলট্রা ওম্যান’ রূপে। ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউড যাত্রা শুরু করা প্রিয়াংকা বর্তমানে চুটিয়ে কাজ করছেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘দ্য ব্লাফ’। ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্সের পরিচালনায় এই অ্যাকশন-থ্রিলার সিনেমায় আরো অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি গ্রিন, জ্যাক মরিস, ডেভিড ফিল্ড ও ভেদান্তেন নাইডু। বলিউডে না পারলেও হলিউডে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!