ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে সাইমুম অফিসে জনশক্তিদের নিয়ে আয়োজিত সমাবেশ থেকে ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদকীয় পরিষদে দায়িত্ব পেয়েছেন, সাহিত্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পী হাসান আল বান্নাহ, অফিস ও মিডিয়া সম্পাদক হয়েছেন সাইফুল মামুন, অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তৌহিদ আলম মন্ডল, চলচ্চিত্র, শিল্প ও আইন সম্পাদক হয়েছেন নাজমুল বিন আশশাব, মানব সম্পদ উন্নয়ন ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মাহমুদ, প্রকাশনা সম্পাদক হয়েছেন ইয়াসিন আরাফাত, আইটি ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কে এম সাব্বির। সহকারী অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদুজ্জামান খান জিহাদ, সহকারী আইটি ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান রাহাত ও নিয়ামুল হাছান।
বিভাগীয় পরিচালনা পরিষদের দায়িত্ব পেয়েছেন, কিশোর ও সঙ্গীত বিভাগের পরিচালক হয়েছেন শিল্পী রাআদ ইজামা। সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পী নাজিফ আদনান ও শিল্পী ওমর ফারুক।
শিশু বিভাগের পরিচালক হয়েছেন শিল্পী মহিউদ্দিন আজাদ। সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহসিন মাহমুদ ও জয়নাল আবেদীন সাজিদ।
থিয়েটার বিভাগের পরিচালক হয়েছেন নাজমুল ইসলাম ইমন। সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিয়ামুল হাছান। আবৃত্তি, উপস্থাপনা ও শিল্প বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সাঈদুজ্জামান খান জিহাদ। সহকারী পরিচালক হয়েছেন আতাউর রহমান আকিব। ক্বিরাত বিভাগের পরিচালক হয়েছেন ক্বারী মুমিনুল ইসলাম। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জায়েদ বিন দেলোয়ার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সাবেক নির্বাহী পরিচালক ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুমের সাবেক পরিচালক শিল্পী আতিক তাশরীফ, সদ্য বিদায়ী পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে জনমানুষের প্রত্যাশা পূরণে সাইমুমকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। জুলাই জাগরণের মতো বড় আয়োজন ও তার চেতনা সারা বছর মানুষের মাঝে জাগ্রত রাখতে ধারাবাহিক কর্মসূচি প্রয়োজন। তিনি আরও বলেন, প্রত্যেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে সাইমুম এগিয়ে যাবে।
বিশেষ অতিথি শিল্পী আতিক তাশরীফ বলেন, জাতির প্রতি সাইমুমের দায়িত্ব অনেক। দেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী সাইমুমের কার্যক্রম অনুসরণ করে, যা এই সংগঠনের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। তাই দ্রুত সময়ের মধ্যে সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করে নতুন কমিটির কাজ শুরু করা দরকার।
সদ্যবিদায়ী পরিচালক জাহিদুল ইসলাম সাইমুমের সাথে দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণ করে বলেন, এই সংগঠন পারস্পরিক আস্থা, ভালোবাসা ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে, একে অপরের ভুলত্রুটি ক্ষমা করে পারস্পরিক বিশ্বাস অটুট রাখার মধ্য দিয়েই সংগঠন শক্তিশালী হবে। তিনি নতুন নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান এবং সবাই মিলে সামনে এগিয়ে গেলে সাইমুম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর নতুন পরিচালক হাফেজ নিয়ামুল হোসাইন, সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক শিল্পী মোরশেদুল ইসলাম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!