খলদার ইসরায়েল লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলসহ তেল আবিব এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গত ১৫ মাসের মধ্যে প্রথমবারের মতো হিজবুল্লাহ দূরপাল্লার মিসাইল ছুড়েছে। এর আগে গত শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এর দুইদিন পর এ যুদ্ধে যুক্ত হয় হিজবুল্লাহ। তারা প্রথম হামলায় কয়েকটি রকেট নিক্ষেপ করে।
বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সরাসরি সংঘাতের জের ধরেই হিজবুল্লাহ এই বড় ধরনের হামলা চালিয়েছে। গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!