নতুন বছরে দুটি সিনেমায় কাজ করছেন তমা মির্জা। একটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল, নাম ‘জলযুদ্ধ’। অন্যটির পরিচালক হাসান মোরশেদ। তবে নির্মাতা এখনই ছবিটির নাম প্রকাশ করতে চান না। পরিচালক সূত্রে জানা যায়, একটি ছবিতে আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে, অন্যটিতে মৌখিক কথাবার্তা চূড়ান্ত।
জানা গেছে, দোদুল পরিচালিত ছবিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। আর হাসান মোরশেদের ছবিতে তাঁর সহশিল্পী শরীফুল রাজ।
তবে সিনেমা নিয়ে আপাতত মুখ খুলতে রাজি নন তমা। তিনি জানান, ‘দুটি ছবির গল্প শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যেকোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছুই বলতে পারব না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালেই সবাই জানতে পারবেন।’
হাসান মোরশেদের ছবির শুটিং এ মাসেই শুরু হওয়ার কথা। তবে তমা ও রাজের অংশের শুটিং এখনই হচ্ছে না। অন্যদিকে দোদুল তাঁর ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বেশির ভাগ শিল্পীই চূড়ান্ত হয়ে গেছে, কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তমা মির্জা। টানা ৯ দিন ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতায় শুটিং করেন তিনি। তবে সিরিজটি মুক্তির অপেক্ষায়ও আছে। অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তমা বলেন, ‘কলকাতার কোনো পরিচালকের সঙ্গে আগে কখনো কাজ করিনি। শুরুতে একটু ভয় ছিল। কিন্তু অভিজ্ঞতাটা অসাধারণ। তিনি যেমন দারুণ পরিচালক, তেমনি অসাধারণ মানুষ। ক্যাপ্টেন অব শিপ হিসেবে আমাকে মুগ্ধ করেছেন।’ কলকাতায় কাজের পরিবেশ নিয়েও সন্তুষ্ট তমা। বললেন, ‘এক শিফট করে কাজ হয়েছে। টিম খুব গোছানো। সবাই জানে কে কী করবে। অনেক কিছু শিখেছি।’
কাজের বাইরে সময় পেলেই পরিবারকে সময় দেন তমা মির্জা। গান শোনা, বই পড়া, সিনেমা দেখা, রান্না করা—সবই তাঁর ভালো লাগে। রান্নাকে তিনি শিল্পের মতোই দেখেন। একা থাকতেও ভালোবাসেন তিনি। বললেন, ‘একাকিত্ব আমাকে নতুন করে ভাবতে শেখায়। এক কাপ চা হাতে নিয়ে নিজের ভেতরে হাঁটি। কী ভুল করেছি, কী ঠিক করা যায়—এসব ভাবি।’
তমা মির্জা ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । রায়হান রাফী তাঁকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে নুতনভাবে হাজির হন। পরে ‘সাত নম্বর ফ্লোর’ দিয়ে আবার আলোচনায় আসেন। ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং সর্বশেষ শিহাব শাহীনের ‘দাগি’—সব কটিতেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এক দাগি দিয়েই দর্শক সমালোচকদের নজর কাড়েন তমা মির্জা।
এমআর/আরটিএনএ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!