ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিককে পাখি ঘোষ এবং কুসুম দোলায় ডক্টর ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তিনি। জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই পাখি অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন পাখি অভিনেত্রী।
রোববার (১৮ জানুয়ারি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আংটি বদল করেন এই যুগল। বিয়ের মাত্র কয়েক দিন আগে হওয়া এই বাগদান ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন অভিনেত্রীর অনুরাগীরাও। খবর হিন্দুস্তান টাইমস
বাগদানের আবেগঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মধুমিতা। ছবির ক্যাপশনে মাত্র এক শব্দ—‘আমার’। এই এক শব্দেই যেন নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। মুহূর্তেই শুভেচ্ছা আর ভালোবাসার মন্তব্যে ভরে ওঠে তার পোস্ট।
প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন একাই ছিলেন মধুমিতা। ২০২৪ সালের শেষ দিকে তিনি নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনেন। তারপর থেকেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পাহাড়-জঙ্গল ঘুরে বেড়ানো থেকে শুরু করে নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। বন্ধুত্ব থেকেই যে এই সম্পর্কের শুরু, সেটাও একাধিকবার জানিয়েছেন তিনি।
বাগদানের আবেগঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মধুমিতা। ছবির ক্যাপশনে মাত্র এক শব্দ—‘আমার’। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা ও দেবমাল্য। বিয়ের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। বাড়িতে চলছে সাজ সাজ রব। শুটিংয়ের ফাঁকে ফাঁকেই পুরোহিত ঠিক করা, তত্ত্ব সাজানোসহ বিয়ের নানা আয়োজন সামলাচ্ছেন তিনি। বিয়ের আনন্দের পাশাপাশি আইবুড়ো ভাত নিয়েও মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন মধুমিতা। অভিনেত্রীর ভাষায়, সবাই ভালোবেসে এত আয়োজন করছেন যে কোনটা খাব আর কোনটা ছাড়ব, বুঝে উঠতে পারছেন না। তবে চেষ্টা করছেন পরিমিত খাওয়ার।
জানা গেছে, বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের মূল আয়োজন। বর-কনে দুজনেই সাবেকি সাজে ধরা দেবেন। আর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে বসবে রিসেপশনের আসর। বিনোদন জগতের অনেক পরিচিত মুখের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং আইটি সেক্টরে কর্মরত। ভ্রমণপ্রেমী এই যুগলের নতুন জীবনের শুরু ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। বিয়ের আগে সম্পন্ন হওয়া বাগদান পর্ব যেন সেই অপেক্ষাকে আরও রঙিন করে তুলেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!