বিয়ের আশ্বাসে ধর্ষণ, গর্ভপাত ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর মামলায় আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আসগার জানান, পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরই হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হয়েছে।
মামলা সূত্র জানায়, হিরো আলম ওই নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখান। এরপর প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। এ ছাড়া তাকে গর্ভপাতে বাধ্য করেন। এসব ঘটনা অস্বীকার করলে ওই নারী গত ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন। পরে এর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেয়া হয়।
পিপিআইর তদন্তকারী কর্মকর্তা অভিযোগের প্রাথমিক সত্যতা পান। মঙ্গলবার দুপুরে আদালত সেই অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আলী আসগার জানান, তদন্ত হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!