ভালোবাসা দিবসের আমেজের মধ্যেই ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হলিউডের বহুল আলোচিত ক্রাইম থ্রিলার ‘ক্রাইম ১০১’। আন্তর্জাতিক মুক্তির দিন ১৩ ফেব্রুয়ারিতেই দেশের দর্শকদের জন্য সিনেমাটি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স এ তথ্য জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।
একই নামের উপন্যাস থেকে নির্মিত এই ছবিটি লিখেছেন মার্কিন লেখক ডন উইন্সলো। পরিচালনায় আছেন বার্ট লেটন। শক্তিশালী অভিনয়শিল্পীর সমাবেশে ছবিটিতে দেখা যাবে ক্রিস হেমসওয়ার্থ,মার্ক রাফালো , ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে এবং হ্যালি বেরি কে। গত ২৮ জানুয়ারি লন্ডনে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
ছবির স্বত্ব নিয়ে ২০২৩ সালে বড় ধরনের প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত অ্যামাজন স্টুডিওস স্বত্ব অর্জন করে, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় ছিল নেটফ্লিক্স। শুরুতে অভিনয়ের আলোচনায় ছিলেন পেড্রো প্যাসকেল, তবে সময়সূচির জটিলতায় তিনি সরে দাঁড়ান। পরে ধাপে ধাপে অন্যান্য তারকারা যুক্ত হন। ২০২৪ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে শুরু হয় শুটিং।
গল্প আবর্তিত হয়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলজুড়ে সংঘটিত একাধিক নিখুঁত জুয়েলারি ডাকাতিকে ঘিরে। অপরাধগুলো এতটাই পরিকল্পিত যে কোথাও বাড়তি সহিংসতা বা ভুলের ছাপ নেই। এক অভিজ্ঞ ডিটেকটিভ ধারণা করেন, বড় ধরনের অপরাধের পেছনে থাকে কিছু অলিখিত নিয়ম যাকে তিনি বলেন ‘ক্রাইম ১০১’। তার বিশ্বাস, একই ব্যক্তি এই নিয়ম মেনে একের পর এক ডাকাতি চালিয়ে যাচ্ছে।
কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন একটি ঘটনায় অস্বাভাবিকতার ইঙ্গিত মেলে। নিয়ম ভাঙার সেই সূক্ষ্ম চিহ্ন থেকেই শুরু হয় রহস্যের নতুন অধ্যায়। একই সঙ্গে এক তরুণ ও মেধাবী অপরাধীর উত্থান গল্পে বাড়তি উত্তেজনা যোগ করে। শেষ পর্যন্ত কে কাকে ছাপিয়ে যাবে আইনের রক্ষক, নাকি নিয়মভাঙা অপরাধী সেই প্রশ্নই দর্শকদের টানবে প্রেক্ষাগৃহে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!