ব্রিটনি স্পিয়ার্স বিক্রি করলেন নিজের সব গান।
ব্রিটনি স্পিয়ার্স বিক্রি করলেন নিজের সব গান।   ছবি: সংগৃহীত

পপের সুপারস্টার ব্রিটনি স্পিয়ার্স তার পুরো মিউজিক ক্যাটালগ ‘প্রাইমারি ওয়েভ’ কে বিক্রি করেছেন।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৪৪ বছর বয়সী গায়িকা প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই চুক্তি করেছেন। চুক্তি সম্পন্ন হয়েছে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর।

ব্রিটনির ক্যাটালগে রয়েছে ১৯৯৯ সালের পর থেকে প্রকাশিত ৯টি স্টুডিও অ্যালবাম, যার মধ্যে ‘…বেবি ওয়ান মোর টাইম’, ‘টক্সিক’, ‘গিমে মোর’ এবং ‘উপস!… আই ডিড ইট এগেইন’ এল এর মতো হিট গানগুলো অন্তর্ভুক্ত। বিশ্বব্যাপী ১৫ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করা ব্রিটনি যুগের অন্যতম সফল নারী শিল্পী।

তিনি দীর্ঘ ১৩ বছর বাবার কড়া কনজারভেটরশিপের পরে ২০২১ সালে মুক্তি পান এবং ২০২৪ সালে ঘোষণা করেছিলেন, তিনি আর কখনোও মিউজিক জগতে ফিরবেন না। ধারণা করা হচ্ছে, বিনোদন জগত থেকে দূরে থাকার সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি এই বিক্রি করেছেন।

প্রাইমারি ওয়েভের ক্যাটালগে আগে প্রিন্স, হুইটনি হিউস্টন ও নটরিয়াস বিআইজি এর মতো তারকাদের গান অন্তর্ভুক্ত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রুস স্প্রিংস্টিন, জাস্টিন বিবার, শাকিরা ও জাস্টিন টিম্বারলেকও তাদের গানের স্বত্ব বিক্রি করেছেন।

সিমু/আরটিএনএন