পর্দায় কৌতুকাভিনয়ে দর্শক মাতালেও বাস্তবে কঠিন সময় পার করছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। প্রায় ৯ কোটি টাকার চেক অনাদায় সংক্রান্ত মামলায় তার জামিন আবেদন খারিজ করেছে দিল্লির উচ্চ আদালত। ফলে আপাতত তাকে রাজধানীর তিহাড় জেল এ থাকতে হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার নির্ধারিত হয়েছে। এদিকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর বলিউড অঙ্গনের কয়েকজন সহকর্মী নাকি আর্থিক সহায়তার আগ্রহ দেখিয়েছেন।
মামলার সূত্রপাত ২০১২ সালে। সে সময় ‘আতা পাতা লাপাতা’ ছবির প্রযোজনার জন্য ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ এবং সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া থেকে প্রায় ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় ঋণের বোঝা বাড়তে থাকে। সুদ আসলে সেই অঙ্ক এখন প্রায় ৯ কোটিতে পৌঁছেছে বলে জানা যায়।
অভিযোগ রয়েছে, দেনা শোধের আশ্বাস একাধিকবার দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি অভিনেতা। এর আগেও ২০১৮ সালের এপ্রিলে এক ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। সেই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করেছিলেন।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনি আবার আত্মসমর্পণ করেন। সম্প্রতি পারিবারিক বিয়ের অনুষ্ঠানের কারণ দেখিয়ে অস্থায়ী জামিন চাইলেও আদালত তা নাকচ করে দেয় এবং কঠোর মন্তব্য করে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে।
এর আগে স্বল্প সময়ের জন্য জামিন পেলেও বকেয়া অর্থ পরিশোধ না হওয়ায় আবারও তিহাড় জেলে ফিরতে হয়েছে এই অভিনেতাকে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!