ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকায় দাফন করা হয়েছে। রোববার বিকেলে ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে বাদ আসর নানার বাড়ির পাশে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী। নেপাল থেকে আলভীর ফিরে আসার অপেক্ষায়ই বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন হলেও তিনি উপস্থিত হননি।
এদিন দুপুরে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিনেতা আলভীসহ তার পরিবারের কয়েকজনের নাম রয়েছে।
এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তার স্বামী আলভী একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান মেয়ের মৃত্যুকে হত্যা দাবি করে আলভী ও তার মায়ের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনেছেন এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
আর সোশ্যাল মিডিয়ায় ইকরার কিছু ব্যক্তিগত চ্যাটিংয়ের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর আলভীর বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগও সামনে এসেছে।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের দাম্পত্যজীবনে রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।
শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!