ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।’
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান দু’বার তাকে টার্গেট করে হত্যার চেষ্টা করেছিল। “তারা দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি,”—এমন মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেখানে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। যদিও সে সময় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানি গণমাধ্যম জানায়, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
খামেনির মৃত্যুর পর ইরান সরকার সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এদিকে খামেনির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!