পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন।
ব্যাংকের তথ্যানুসারে, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অধ্যাপক মেহজাবিন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সভার পরপরই তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সংসদ সদস্যদের কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার বিধিনিষেধ থাকায় আব্দুল আউয়াল মিন্টু পদটি ছাড়েন। এই প্রেক্ষাপটে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন বর্তমানে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে তিনি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সালে তিনি প্রভাষক হিসেবে আইবিএতে যোগ দেন। এছাড়া কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি সম্পন্ন করেছেন। শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব কলম্বো থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
করপোরেট সেক্টরে পাঁচ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন, এই সময়ে তিনি সিটি ব্যাংক এনএ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে বিভিন্ন দায়িত্বে ছিলেন।
অতীতে ক্ষমতাচ্যুত সরকারের সময়ে এস আলম গ্রুপ ও তাদের সহযোগীরা ব্যাংকটি দখল ও লুটপাট করে। ২০২৪ সালের আগস্টে নানা অনিয়মের অভিযোগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংক তৃতীয়বারের মতো পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে।
নতুন পরিচালনা পর্ষদে ছিলেন তিন পরিচালক — আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের — এবং চারজন স্বতন্ত্র পরিচালক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!