বিনোদন, দীপিকা, শাহরুখ খান,
মা দীপিকা।   ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-এর জীবন এখন ঘুরছে তার একরত্তি কন্যা ‘দুয়া’-কে কেন্দ্র করে। মা হওয়ার পর জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি নতুনভাবে উপভোগ করছেন। ক্যারিয়ার ও সংসার দুই দিক সামলানো অনেক তারকার জন্য চ্যালেঞ্জিং হলেও, দীপিকা এই মুহূর্তে মাতৃত্বকে দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব।

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমি আমার সন্তানকে এতটাই ভালোবাসি যে চাই না অন্য কেউ তার দেখাশোনা করুক। যদিও নিজের জন্য ছোট্ট বিরতি দরকার, তবু তাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারি না। ২৪ ঘণ্টাই আমার সন্তানের সঙ্গে থাকতে হবে।”

কন্যাসন্তান জন্মের পর তিনি কিছু বড় প্রজেক্ট থেকে বিরতি নিয়েছেন। এর ফলে ‘স্পিরিট’ সিনেমায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে এবং ‘কল্কি ২’-এ যুক্ত হয়েছেন সাই পল্লবী।

যাইহোক, ভক্তদের জন্য খুশির খবর হলো, পর্দায় ফেরার অপেক্ষা খুব দীর্ঘ নয়। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে দীপিকার নতুন ছবি ‘কিং’, যেখানে আবারও শাহরুখ খান-এর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। এছাড়া সিনেমায় আছেন সুহানা খান, রানি মুখার্জি ও অভিষেক বচ্চনের মতো তারকারা।

সিমু/আরটিএনএন