মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি বাংলাদেশেও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সোমবার (২ মার্চ) ঢাকার কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ এই হামলাকে আন্তর্জাতিক রাজনীতির শক্তির লড়াই হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে মুসলিম বিশ্বের ওপর চাপ হিসেবে ব্যাখ্যা করছেন। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত শান্তিপূর্ণ সমাধানের দাবি তুলছেন।
রাজধানীর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুল ইসলাম বলেন, “যুদ্ধ হলে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই না পরিস্থিতি আর খারাপ হোক।”
আরেক শিক্ষার্থী নাইমা জাহান লামিয়া বলেন, “মধ্যপ্রাচ্যে আমাদের অনেক প্রবাসী আছেন। সেখানে যুদ্ধ বাড়লে তাদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত।”
বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পরিবারগুলোর মধ্যে উৎকণ্ঠা বেশি দেখা যাচ্ছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবে কর্মরত স্বজনদের নিয়ে দুশ্চিন্তা করছেন অনেকে। কেউ কেউ আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘ হলে প্রবাসীদের কাজ ও আয়ের ওপরও প্রভাব পড়তে পারে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল দুই দেশের বিষয় নয়; এটি বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও মানবিক পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাধারণ মানুষ মূলত শান্তি চায় এবং দ্রুত কূটনৈতিক সমাধান প্রত্যাশা করছে।
শিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!