ওমান, যুদ্ধ, ইরান, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ড্রোন হামলা, মিসাইল, মধ্যপ্রাচ্য, দুবাই, বাংলাদেশী, প্রবাসী,
ওমান প্রবাসী বাংলাদেশীদেরকে সতর্ক থাকার আহ্বান।   ছবি: সংগৃহীত

বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ওমানি কর্তৃপক্ষ ও দূতাবাসের জারি করা সব নিরাপত্তা নির্দেশনা ও পরামর্শ কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দূতাবাস থেকে প্রকাশিত এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য বিড়ম্বনা এড়াতে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত হয়ে নেওয়া উচিত।

এ ছাড়া ওমানি কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের সামরিক স্থাপনা বা নিরাপত্তাসংক্রান্ত সরঞ্জামের ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গুজব না ছড়ানোরও আহ্বান জানানো হয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কেবল সরকারি বা অফিসিয়াল সূত্র থেকে তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

ওমানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর—+৯৬৮ ৯১৯৮০৬২১ এবং +৯৬৮ ৯১৯৯৭৮৫২—এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আরবিএ/আরটিএনএন