বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা প্রায় ১৯ বছর পর আবার ভারতে কনসার্ট দিতে যাচ্ছেন। ১০ এপ্রিল মুম্বাইয়ের মাহালক্ষ্মী রেসকোর্স এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম এ তার পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। মার্চ থেকে টিকিট বুকিং শুরু হয়েছে, যেখানে ভিআইপি সুবিধা ও ফ্যান পিট সহ সর্বোচ্চ টিকিটের দাম ৩২ হাজার টাকা।
একটি টিকিটে একজন প্রবেশাধিকার এবং বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত, যেমন ভিআইপি লাউঞ্জ, শাটল সার্ভিস, স্ট্যান্ডিং এরিয়া, প্রিমিয়াম খাবার ও অ্যালকোহলযুক্ত পানীয়।
শাকিরা জানিয়েছেন, এই কনসার্টের আয় সমাজসেবার উদ্দেশ্যে ব্যবহার হবে, সংগৃহীত অর্থ শিশুদের খাবারের জন্য দান করা হবে। তিনি বলেন, ‘‘ভারতে অনুষ্ঠান করতে পারার অনুভূতি সবসময় আনন্দদায়ক। এই ট্যুরের উদ্দেশ্য, যাতে প্রত্যেক শিশু পুষ্টিকর খাবার পায়।’’
২০০৭ সালে তার ওরাল ফিক্সেশন ট্যুর এর সময় শাকিরা মুম্বাইতে কনসার্ট করেছিলেন। এবার শাকিরার কনসার্টকে কেন্দ্র করে আগ্রহ এতটাই বেশি যে নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!