জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি হেলিকপ্টার নিখোঁজ হওয়ার পর সেটির ধ্বংসাবশেষ সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর একটি জ্বালামুখের কাছে শনাক্ত করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ৫২ মিনিটে হেলিকপ্টারটি আসো সিটির ‘আসো কাডলি ডোমিনিয়ন’ (Aso Cuddly Dominion) চিড়িয়াখানা থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর, অর্থাৎ সকাল ১১টার দিকে এটি নিখোঁজ হয়।
হেলিকপ্টারটিতে মোট তিনজন ছিলেন—এর মধ্যে দুজন তাইওয়ানিজ পর্যটক (৪১ বছর বয়সী একজন পুরুষ ও ৩৬ বছর বয়সী একজন নারী) এবং একজন ৬৪ বছর বয়সী অভিজ্ঞ জাপানি পাইলট। পাইলটটির ৪০ বছরেরও বেশি সময় উড্ডয়ন অভিজ্ঞতা ছিল বলে জানা গেছে।
নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পুলিশের একটি হেলিকপ্টার মাউন্ট আসোর ‘নাকাদাকে’ (Nakadake) জ্বালামুখের ভেতরে বিধ্বস্ত বিমানের মতো কিছু দেখতে পায়। পরে সেটি নিখোঁজ হওয়া রবিনসন আর-৪৪ (Robinson R44) হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ বলে নিশ্চিত করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই আরোহীদের একজনের স্মার্টফোন থেকে একটি স্বয়ংক্রিয় ‘ইমপ্যাক্ট অ্যালার্ট’ (Impact Alert) জরুরি সেবা কেন্দ্রে পৌঁছায়। তল্লাশিতে থাকা কর্মীরা বিধ্বস্ত হেলিকপ্টারটির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অংশ খুঁজে পেলেও আরোহীদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। ঘন কুয়াশা এবং আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
হেলিকপ্টারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘তাকুমি এন্টারপ্রাইজ’ (Takumi Enterprise) জানিয়েছে, দিনের প্রথম দুটি ফ্লাইট সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় উড্ডয়নেই এই বিপর্যয় ঘটে। প্রাথমিকভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং কম দৃশ্যমানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!